পশ্চিম মেদিনীপুর

কেশপুরে অ্যাম্বুলেন্স ও লরির মুখোমুখি সংঘর্ষ।নিহত ৬, আহত দুইজন!

ভয়াবহ দুর্ঘটনার কবলে মেদিনীপুরের কেশপুর থানার পঞ্চমী এলাকায় গতকাল রাতে মুখোমুখি সংঘর্ষে একটি অ্যাম্বুলেন্স ও লরি থেকে ৬ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত্রি প্রায় বারোটা নাগাদ ঘাটাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে এক মহিলার চিকিৎসার জন্য যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স।

অন্যদিকে, মেদিনীপুর থেকে কেশপুরের দিকে যাচ্ছিল একটি বড় লরি।এদিন পঞ্চমী এলাকায় দুটি যানের মুখোমুখি সংঘর্ষে ঘটে।লরির চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং অ্যাম্বুলেন্স চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।অ্যাম্বুলেন্সকে ধাক্কা মেরে অনেকদূর পর্যন্ত টেনে নিয়ে যায় লরিটি। ঘটনাস্থলেই প্রাণ হারায় অ্যাম্বুলেন্সে থাকা ৬ জন। দুর্ঘটনায় আশঙ্কা জনক দুজন।আহত দুজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক

।ঘটনা সূত্রে আরও জানা গিয়েছে,কেশপুর এলাকার পঞ্চমী দিয়ে তারা যখন যাচ্ছিলেন তখন উল্টো দিক থেকে একটি ১৬ চাকার লরি প্রচন্ড গতিতে একটি ব্রিজ থেকে নাম ছিল। ব্রিজ থেকে নামার সময় লরির ঝাঁঝালো আলো উল্টো দিকে নিচু অংশে রাস্তায় চোখে পড়ে অ্যাম্বুলেন্স চালকের। দুজনেই গতিতে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সকে জোরে ধাক্কা মেরে পৃষ্ঠ করে টেনে নিয়ে যায় ঘাতক লরিটি। অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা প্রায় সকলেই পৃষ্ঠ হয়ে যান। পরে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় কেশপুর থানার পুলিশ।

ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আশঙ্কা জনক অবস্থায় আরো চারজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আরো দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।একমাত্র ওই রোগিনী মহিলা অপর্ণা বাগ ও অ্যাম্বুলেন্স চালক অভিষেক মল্লিক ছাড়া সকলেই মারা গিয়েছেন। অ্যাম্বুলেন্স থাকা রোগিনীর স্বামী এবং মা সহ অন্যান্য সঙ্গীর মৃত্যু হয়েছে।

অন্যদিকে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ও অন্যান্য আধিকারিকেরা। তাঁরা দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন। পরে পুলিশ ঘাতক লরিটি আটক করলেও চালক ও খালাসী পলাতক বলেই জানা গিয়েছে।ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *