কিডনি বিকল মালদার বিশাল প্রামাণিকের পাশে দাঁড়ালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক

পার্থ ঝা, মানিকচক: দুটি কিডনি বিকল মালদার মানিকচক সিংহপাড়া এলাকায় যুবক বিশাল প্রামাণিকের।অসুস্থ বিশাল প্রামাণিকের সাথে দেখা করলেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক তথা বিএমওএইচ অভীক শঙ্কর কুমার।

জানা গেছে,বিগত কয়েক বছর আগে বাবা মারা যান।পিতৃ হারা বিশাল বর্তমানে কিডনি জনিত কারণে কয়েক মাস ধরে ভুগচ্ছেন।বর্তমান তার দুটি কিডনী বিকল।এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশালের বন্ধুবান্ধব এবং প্রতিবেশিরা।

খবর পেয়ে মঙ্গলবার রাতে মানিকচকের সিংহপাড়া এলাকায় বিশালের বাড়ি যান মানিকচক গ্রামীন হাসপাতালের বিএমওএইচ অভীক শঙ্কর কুমার সহ স্বাস্থ্যকর্মী।এদিন চিকিৎসক অভীক শঙ্কর কুমার বিশালের শারীরিক পরীক্ষা করেন পাশাপাশি তাঁর সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন।বিশালের পরিবারের পাশে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক দাঁড়ানোয় খুশি এলাকাবাসীরা।


