কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল এর গাড়িতে আক্রমণ ও ভাঙচুর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
নিউজ বাংলা লাইভ : কাঁথি ;পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজিলা পুট গ্রাম পঞ্চায়েতে প্রায় ৪ কোটি টাকার “জল জীবন প্রকল্প” বাস্তবায়ন হওয়ার কথা ছিল ইরিগেশনের দপ্তরের জায়গায়, তার পরিবর্তে সেই প্রকল্প ব্যক্তিগত জায়গার উপরে ওই প্রকল্প স্থানান্তরিত করা হয়েছে। বিডিও সাহেবের উপস্থিতিতে আলোচনা হয়েছে- এই প্রকল্পের জন্য জায়গা পরিদর্শন করা হবে। তার পরিবর্তে আজ রাতে যে জায়গায় এই প্রকল্প হওয়ার কথা ছিল,ওখানে বোম ফাটানো হচ্ছে। এরপর এই ঘটনাস্থলে উপস্থিত হয় পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল। এরপরেই আমিন সোহেলের গাড়ির উপরে এলোপাথাড়ি ঢিল ছোঁড়া হয় গাড়ির কাঁচ থেকে শুরু করে সবকিছু ভাঙচুর করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছে,জুনপুট কোষ্টাল থানার পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি আমিন সোহেলের।

