নিজস্ব সংবাদদাতা,নদীয়া:-কলেজে কলেজে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীদের দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে গর্জে উঠলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ীজ সমিতি। কাজের সরকারী স্বীকৃতি, ৬০ বছর পর্যন্ত কর্মনিশ্চয়তা ও সুনির্দিষ্ট বেতন পরিকাঠামোর দাবীতে বর্তমান রাজ্য সরকারের কাছে আবেদন নিবেদন করে গেলেও কোনো সন্তোষজনক প্রতিক্রিয়া না পাওয়ায় কলেজ ক্যাজুয়াল কর্মচারীরা বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি গ্রহন করছে। বিভিন্ন জেলার সাথে এদিন নদীয়া জেলার সকল কলেজ ক্যাজুয়াল কর্মচারীদের নিয়ে বেতাই বি আর আম্বেদকর মহাবিদ্যালয়ে একটি বর্ধিত আলোচনা সভা সম্পন্ন হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির মুখপাত্র সব্যসাচী গুছাইত, নদীয়া জেলা কমিটির সভাপতি আলানাথ মন্ডল, সম্পাদক পার্থ প্রতিম পাত্র সহ একাধিক জেলা নেতৃত্ব। আগামীদিনে রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী নদীয়া জেলায় বৃহত্তর আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া এই আলোচনা সভায়।আগামী ৭ই আগষ্ট উলুবেড়িয়া কলেজে রাজ্য কমিটির বর্ধিত আলোচনা সভায় নদীয়া জেলা থেকে উপস্থিতির হার থাকবে তাৎপর্যপূর্ন তা কথা দেন জেলার নেতৃত্বরা। জেলা কমিটির এই আলোচনা সভায় বর্তমান পরিস্থিতিতে কলেজ ক্যাজুয়াল কর্মচারীদের করনীয় কি তা শুনে নেবো নিউজ বাংলার পর্দায়।