নিজস্ব প্রতিনিধি ,মানিকচক:-গত দু’বছর করোনা আবহে জম্মাষ্টমী অনুষ্ঠান নমোনমো করে পালন করা হয়েছিলো।এবছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব তিথিকে কেন্দ্র করে কার্যত নতুন রূপে সেজে উঠেছে মানিকচকের মানিকচক হরিবাসর মন্দির,লালবাথানী,মথুরাপুর হরিবাসর মন্দির।পাশাপাশি মথুরাপুর এিনয়নী ক্লাবের তরফে জম্মাষ্টমী উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজনা করা হয়।শুক্রবার,সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা গেছে।কার্যত মধ্যরাতে শাস্ত্রীয় বৈদিক রীতিকে মেনে পুজিত হল শ্রী কৃষ্ণ মহাপ্রভু।জম্মাষ্টমী উপলক্ষে মথুরাপুর হরিবাসর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত লীলা সংকীর্তন অনুষ্ঠান।ফলে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মন্দির প্রাঙ্গনে।এদিন এিনয়নী ক্লাবের নরনারায়ণ সেবায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য গৌর চন্দ্র মন্ডল।