ব্রেকিং নিউজহাওড়া

করোণা বেড়ে যাওয়ায় তাকে লাগাম পড়ানোর জন্য রাজ্য সরকারের নির্দেশে হাওড়া শহরে থানা ভিত্তিক সাপ্তাহিক লকডাউন

নিজস্ব প্রতিনিধি, করোণা বেড়ে যাওয়ায় তাকে লাগাম পড়ানোর জন্য রাজ্য সরকারের নির্দেশে হাওড়া শহরে থানা ভিত্তিক সাপ্তাহিক লকডাউন করা হয়েছিল। পাশাপাশি ওমিক্রণ এবং করোণা বেড়ে যাওয়ার ফলে স্বাস্থ্য দপ্তরে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয় থানাগুলোকে বিশেষভাবে নজরদারি চালানোর জন্য। স্কুল কলেজ, বিউটি পার্লার, সুইমিং পুল ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি রাত দশটা পর্যন্ত লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

শুধু তাই নয় সরকারি অফিসে 50% উপস্থিতি এবং সমস্ত পিকনিক স্পট বন্ধ করে দেওয়া হয়েছে, এই মত অবস্থায় 47 নম্বর ওয়ার্ড এবং জগাছা থানার বিস্তীর্ণ এলাকায় সাপ্তাহিক লকডাউন ছিল। তবে সাতরাগাছি স্টেশনের উল্টোদিকে দুটি হোটেলে রমরমিয়ে চলছিল দেদার ব্যবসা বাইরে বিরিয়ানির হাঁড়ি রেখে ভেতরে সুসজ্জিত ভাবে বিক্রি-বাট্টা চলছিল। ঢিল ছোড়া দূরে জগাছা থানার পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটি রেস্তোরাঁয় দেখা গেল পেছনের গেট দিয়ে দেদার ঢোকানো হচ্ছে কাস্টমার কে। আর ওই রেস্তোরাঁয় ছোট ছোট শিশু শ্রমিক দের দিয়ে কাজ করানো হচ্ছে। মাক্স ছাড়া তারা ভেতরে গাদাগাদি করে বসে রয়েছে একই জায়গায়, সেই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়।সংবাদমাধ্যম থানাকে খবর দিলে তড়িঘড়ি করে পুলিশ এসে তা বন্ধ করে দিয়ে যায়।

তবে প্রশ্নচিহ্ন উঠছে পুলিশের নজর এড়িয়ে কিভাবে কিভাবে তারা ব্যবসা চালাচ্ছে।

হাওড়া থেকে চন্দন পোল্লে এর রিপোর্ট নিউজ বাংলা টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type