এডমিট কার্ড না পাওয়ায় স্কুলে তালা মেরে বিক্ষোভ পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসায়। হাই মাদ্রাসায় এবারে মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ৫৮ জন ছাত্রছাত্রী মিলে।

এখন পর্যন্ত তাদের এডমিট না আসায় এই দিন স্কুলে এসে তারা শিক্ষকদের একটি ঘরের ভিতরে বন্ধ করে তালা লাগিয়ে কাঁথি দারুয়া মহাকুমা হাসপাতালে যাওয়ার চারিদিকে রাস্তা অবরোধ করে রাস্তার উপর কাঠের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে পথ অরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় কাঁথি থানার পুলিশ। কিন্তু হাই মাদ্রাসার স্কুল ছাত্ররা অনড় থাকায় এখন পর্যন্ত অবরোধ তুলা যায়নি।

কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসায় এখন পর্যন্ত এডমিট না আসায় এই নিয়ে রহমানিয়া হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি হাইকোর্টে দারস্ত হয়েছে।

