এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগী রেফার করার জেরে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হলো এক যুবকের
নিউজ বাংলা টুডে ডেক্স:গত শুক্রবার কাজ করার সময় ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নির্মীয়মান বাড়ির ছাদ থেকে পড়ে মাথায় চোট পান তিনি। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, কলকাতার SSKM এবং কলকাতা ও দুর্গাপুরের একাধিক বেসরকারী হাসপাতাল ঘুরেও কোথাও চিকিৎসার সুযোগ মেলেনি। গতকাল তাঁকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।উল্লেখ্য, সম্প্রতি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রেফার সংক্রান্ত কিছু নির্দেশিকা জারি করা হয় রাজ্য সরকারের তরফে।

