একনজরে খেলার খবর

নিউজ বাংলা লাইভ: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে ব্যারাকপুর স্টেডিয়ামে আজ মোহনবাগান ৫-১ গোলে টালিগঞ্জ অগ্র গামীকে হারিয়ে দিয়েছে। মোহনবাগানের হয়ে হামতে হ্যাট্রিক করেছেন। নংদাম্বা নাওরেম ও সুহেল ভাট একটি করে গোল করেন। টালিগঞ্জের হয়ে একটি গোল শোধ করেছেন মানস সরকার।

এদিকে, নিজেদের মাঠে মহামেডান স্পোর্টিং, ক্যালকাটা এফ সি কে ৭-০ গোলে পরাজিত করে। বেনস্টোন ব্যারেটো হ্যাট্রিক করেন। এছাড়া ডেভিড লালানসাঙ্গা দুটি, তন্ময় ঘোষ ও বিকাশ সিং একটি করে গোল করেছেন।এছাড়া, বিধাননগরে ডায়মন্ডহারবার এফ সি ও আর্মি রেড, নৈহাটি স্টেডিয়ামে – সাদার্ন সমিতি ও ডালহৌসি এসি, দমদমে- পিয়ারলেস এস সি ও কালীঘাট এম এসের মধ্যে তিনটি ম্যাচই এক এক গোলে শেষ হয়েছে।

