উত্তরবঙ্গ জুড়ে জোরদার প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রীর!
বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনের জোরদার প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের লক্ষ সভায় উত্তরবঙ্গ দখল। প্রথমে কোচবিহার জেলার মাথাভাঙ্গা একটি বিরাট জনসভা করবেন মুখ্যমন্ত্রী এরপর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে মাল বাজারে জনসভা করবেন মমতা। দলীয় পতাকার সাজিয়ে তোলা হয়েছে দুই সভার স্থল।
মালবাজার শহরে এখন শুধুই তৃণমূলের পতাকা দ্বারা পরিবৃত। এছাড়া মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত পোস্টার ফ্লেস্কস লাগানো হয়েছে সর্বত্র। মালবাজার আদর্শ বিদ্যাভবন বিদ্যালয় এর মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। জেলা নেতৃত্বে দাবি এই জনসভায় তিল ধারনের জায়গা থাকবে না।
গত রবিবার থেকেই জলপাইগুড়ি জেলায় রয়েছেন মমতা। সময়ের অনেক আগেই ঝড় বিধ্বস্ত জলপাইগুড়িতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডুয়ার্সের চালসার একটি বেসরকারি হোটেলে রয়েছেন তিনি। কখনো চা বাগানে ঢুকে পড়ছেন চা পাতা তুলতে আবার কখনো রাস্তার ধারে দোকানে চলে যাচ্ছেন চা বানাতে। একেবারে ফুরফুরে মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।


