ইডির মুখোমুখি অভিষেক, কি বললেন শেষমেষ?

নিউজ বাংলা টুডে ডেস্ক: তৃণমূলে নব জোয়ার কর্মসূচী রুখতেই তাকে নোটিশ পাঠানো হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। সিবিআই-এর নোটিসের প্রেক্ষিতে গতকাল নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দেন তিনি।

৯ ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে রাতে সাংবাদিকদের কাছে অভিষেক বলেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের কেন্দ্রীয় তদন্ত সংস্থা দিয়ে বার বার হেনস্থা করা হলেও বিজেপি নেতাদের ক্ষেত্রে এই একই প্রয়াস দেখা যায় না। তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে প্রমাণ করার মত কিছু নেই বলেও অভিষেক দাবি করেছেন।

সিবিআই এর তলবে সাড়া দিয়ে গতকাল সকাল ১১ টার আগেই নিজাম প্যালেসে পৌঁছন অভিষেক। মধ্যাহ্ন ভোজের আগে ও পরে দু দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। অভিষেকের বিবৃতিও রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর। নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন তিনি। একটি চিঠি দিয়ে সে কথা তিনি সিবিআই-কে জানিয়েছেন। আগামীকাল শীর্ষ আদালতে তার মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হবে।

