ইঁট ভাটায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ময়নায়।
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার ময়নার ইজমালিচকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইজমালিচক গ্রামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
জানা যায়, ওই ব্যক্তির বাড়ি থেকে কিছুটা দূরে একটি ইটভাটাতে ফাঁকা ঘরে পরিবারে লোকজন ভোরের দিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বাড়ির লোকেরা দাবি, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এই ব্যক্তি।
ঘটনার পরেই পুলিশে খবর দেওয়া হলে ময়না থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। মৃত ওই ব্যক্তির নাম সন্তোষ বিজলি, বয়স ৫৭ বছর। ভোরের দিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


