আর জি কর কাণ্ডে মেছেদায় বিশাল সংখ্যক প্রতিবাদীদের মিছিল।
পূর্ব মেদিনীপুর: আর জি কর কাণ্ডে মৃত কাদম্বিনীর বিচার চাইতে পথে নামল বয়স্ক থেকে শুরু করে যুবতী সহ নার্সিংহোমের নার্সরা। পূর্ব মেদিনীপুরের মেছেদা এলাকায় বিশাল সংখ্যক প্রতিবাদীদের মিছিল চলল।
কাদম্বিনী মৃত্যুর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো পর্যন্ত অধরা রয়েছে আসল অপরাধীরা, সেই অপরাধীদের খুঁজে বের করে ফাঁসির দড়িতে ঝোলানোর দাবিতেই এক প্রকার পথে নামল মেচেদার সিনিয়র সিটিজেন থেকে শুরু করে সমস্ত প্রতিবাদী মুখ।
মেছেদা এলাকা মিছিল করে প্রতিবাদে সামিল হয়েছে তারা। আগামী ১৫ দিনের মধ্যে যদি আসল অপরাধীরা ধরা না পড়ে আবারো তারা রাস্তার নামবে এমনটাই হুঁশিয়ারি দেয়।


