ব্রেকিং নিউজভগবানপুর

আবাস যোজনার তালিকায় নাম না থাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,ভগবানপুর:-মাটির বাড়ি হওয়া সত্ত্বেও আবাস যোজনার তালিকাতে নাম নেই। কিন্তু পাকা বাড়ি থাকা তৃণমূল নেতাদের নাম রয়েছে। এই অভিযোগে বিক্ষোভ অবরোধ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। দলমত নির্বিশেষে মাটির বাড়ি থাকা সকলের জন্য আবাস যোজনার বাড়ির দাবিতে ভগবানপুর এক ব্লকের গুড় গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার গোপীনাথপুরে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে বিক্ষোভ গোপীনাথপুর গ্রামের বাসিন্দাদের। গোপীনাথপুর ও কোটনাউড়ীমোড় সংযোগকারী রাস্তা বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *