ব্রেকিং নিউজ

আবারো ভাঙ্গণ বিরোধীদলে।

পার্থ ঝা,মালদা;

নিজস্ব প্রতিনিধি,তাসের ঘরের মতো ভেঙ্গে চলেছে মালদা জেলা বিজেপি।বিজেপির প্রতি আস্থা নেই খোদ তাদের দলের জয়ী সদস্য থেকে শুরু করে নেতা কর্মীদের।সোমবার,ইংরেজবাজার ব্লকের চারজন পঞ্চায়েত সমিতির বিজেপি দলের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

এদিন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যলয়ে জেলা সভাপতি আব্দুর রহিম বকশির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন,প্রতিভা সিংহ সহ অনান্যরা।

এবিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশি জানান,আজ আনুষ্ঠানিক ভাবে বিজেপি দলের ইংরেজবাজার ব্লকের চারজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করল।সাধন মন্ডল,সত্যরাম মন্ডল,দুম্পি সাহা এবং পায়েল সরকার আজ যোগদান করল।তাদের সকল তৃণমূল কংগ্রেসে স্বাগত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *