আবারও ছুটির ঘোষণা করলো রাজ্য সরকার! জানুন বিস্তারিত
নিউজ বাংলা লাইভ: আগামী ৮ জুলাই রাজ্যের ২২টি জেলায় এক দফায় পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিন রাজ্য সরকার সংশ্লিষ্ট এলাকায় ছুটি ঘোষণা করেছে। নবান্নে আজ অর্থ দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত এলাকায় ভোট হবে সেখানে সমস্ত রাজ্য সরকারি ও আধা সরকারি দফতর, পঞ্চায়েত, নিগম, পর্ষদ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দফতর ভোটকেন্দ্র হিসেবে বা অন্য কোন নির্বাচনী কাজে ব্যবহার করা হবে সেখানে ৬ জুলাই থেকে স্থানীয়ভাবে ছুটি ঘোষণা করা হবে। পঞ্চায়েতের ভোট দাতা বেসরকারি শিল্প সংস্থা বা প্রতিষ্ঠানে নিযুক্ত শ্রমিকদের সেদিন সব বেতন ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

