তমলুকপূর্ব মেদিনীপুর

আবহাওয়ার খামখেয়ালিপনা, কপালে চিন্তার ভাঁজ পড়েছে মৃৎশিল্পীদের!

পূর্ব মেদিনীপুর: যখন তখন আবহাওয়ার মুড সুইং। প্রতিদিনই বদলে যাচ্ছে আবহাওয়া। কখনও রোদ, কখনও মেঘলা আকাশ আবার ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টি রোদের খেলায় সমস্যায় পড়েছে জেলা জুড়ে পটুয়ারা। ফেব্রুয়ারি মাসে কয়েক দিন মেঘ ও বৃষ্টির খেলা হওয়ার পর বর্তমানে শীত জাঁকিয়ে ফিরে এসেছে। তবে এই জাঁকিয়ে শীত ফেরার মাঝে আবারও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাতেই ঘুম উড়েছে জেলাজুড়ে প্রতিমা শিল্পীদের। কারণ সময়ে প্রতিমা ডেলিভারি দেওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠবে। ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। এই ১৪ ফেব্রুয়ারীর আগে আবহাওয়া বদল এর সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী। সরস্বতী পুজোর আগে আবারও আবহাওয়া বদলি মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। হাওয়া অফিসের এই রিপোর্টই চিন্তায় ফেলেছে প্রতিমা শিল্পীদের। এমনিতেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে বাগ দেবীর আরাধনার বরাদ্দ অনেকটা কমেছে। ফলে প্রতিবছর সরস্বতী পুজোর সময় যে পরিমাণ টাকার প্রতিমা অর্ডার আসে তাতে অনেকটাই কাটছাঁট হয়েছে। তার ওপর এবার সরস্বতী প্রতিমা তৈরী করতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে। মেঘ ও বৃষ্টির কারণে প্রতিমা তৈরীর শুরুর দিক থেকেই প্রতিমা শিল্পীদের বাধা পেতে হচ্ছে।

সরস্বতী পুজোর একেবারেই আগের মুহূর্তে আবারো মেঘলা আকাশ ও বৃষ্টির আশঙ্কা! তাই আগে থেকেই প্রতিমা রেডি রাখতে তোড়জোড় শুরু হয়েছে। তমলুকের বেশ কয়েকটি পটুয়াপাড়ায় আগেভাগেই সরস্বতী প্রতিমা তৈরির কাজ শেষ করার তোড়জোড় শুরু হয়েছে। কারণ মেঘ বৃষ্টির ভয়। এ বিষয়ে এক মৃৎশিল্পী পান্নালাল ভট্টাচার্যের জানান, ‘এবছর বাগদেবীর আরাধনার বাজেট অনেকটাই কমেছে পরীক্ষার জন্য। অন্যদিকে সরস্বতী প্রতিমা শুরুর দিক থেকেই বৃষ্টির কারণে কাজ বারবার হোঁচট খাচ্ছে। সরস্বতী পুজোর আগে আবারও মেঘ বৃষ্টির আশঙ্কা। সময়ের প্রতিমা ডেলিভারি দিতে আগে থেকেই প্রতিমার তৈরি শেষ করার কাজ শুরু হয়েছে।’ প্রসঙ্গত একদিকে পরীক্ষা বাগদেবীর আরাধনায় এবার প্রভাব ফেলেছে তার উপর আবার মেঘ বৃষ্টির খেলা মৃৎ শিল্পীদের প্রতিমা তৈরির কাজ যথেষ্ট হোঁচট খেয়েছে। ফলে প্রতিমা তৈরি করে মেয়ে শিল্পীদের লাভ এর থেকে লোকসানের পরিমাণ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *