নিজস্ব প্রতিনিধি,বীরভূম:-আগামী পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে কীর্ণাহার ১ ও ২ নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে কীর্ণাহার থেকে এক বিশাল বাইক রেলি করে নানুরের পথসভায় যোগদান করলেন। আর তারপরেই পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির দাবিতে ও চলো যাই গ্রামে কর্মসূচিকে সামনে রেখে নানুরে হয়ে গেল এক বিশাল মিছিল। মিছিল শেষে আয়োজিত হল পথসভা আর সেই পথসভা থেকে প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা বক্তব্য রাখতে গিয়ে বলেন:- হরে কৃষ্ণ হরে হরে পশ্চিমবাংলার সঙ্গে নানুরের প্রতিটি লক্ষী ভান্ডার প্রতিটি ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূলের জোড়া ফুল নানুরের প্রতিটি ঘরে ঘরে। থাকবে নাকো পদ্মফুল। ভারতবর্ষ চালাবে 2024 সালে ভারত চালাবে তৃণমূল। হাত হাতুড়ি কাস্তে ভারতবর্ষকে নরেন্দ্র মোদী অমিত সাহা এদেরকে জব্দ করবে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। হাত হাতুড়ি পদ্ম মমতা বন্দ্যোপাধ্যায় করবে এদেরকে জব্দ।পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসকদলের রাজনৈতিক চাপানো প্রশ্ন উত্তর থেকে শুরু করে রাজনৈতিক সম্মেলন বেড়েই চলেছে।