জেলাপটাশপুরপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজনীতি

আক্রান্ত প্রাক্তন তৃনমূল নেতার বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

পটাশপুর, পূর্ব মেদিনীপুর রাজনৈতিক চাপান-উতোরে উত্তপ্ত পটাশপুর। বছরের প্রথম মাসেই পটাশপুরের প্রাক্তন তৃনমূল নেতা তাপস মাঝিকে মারধোরের ভিডিও ভাইরাল। আঙুল শাসক দল তৃনমূলের দিকে। এই পরিস্থিতি র মধ্যে রবিবার আক্রান্ত প্রাক্তন তৃনমূল নেতা তাপস মাঝির দেখা করতে এলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে পটাশপুর ১ ব্লকের ব্লক অফিসে গিয়েছিলেন প্রাক্তন তৃণমূল নেতা তথা ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস মাঝি। ঠিক ওই সময় তাপস মাঝিকে ঘিরে ধরে তৃণমূল আশ্রিত দুস্কৃতিকারীরা বলে অভিযোগ। তাপস বাবুর বাইক ভাঙচুর করা হয় ও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। প্রাক্তন তৃনমূল নেতার মাথা ফাটিয়ে দেওয়া হয়।

রবিবার বিকালে আক্রান্ত এই তৃনমূল নেতাকে দেখতে তার বাড়িতে হাজির হন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তাকে সমবেদনা জানান বিরোধী দলনেতা।

অন্যদিকে শুভেন্দু অধিকারী আসার খবর পেয়ে এদিন সরিদাসপুর বাস স্ট্যান্ডে তৃনমূল কর্মীরা দলীয় পতাকা হাতে শুভেন্দু অধিকারী কে গো ব্যাক স্লোগান দিতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *