অগ্নিগর্ভ বাংলাদেশ! পদত্যাগ করলেন হাসিনা।
বাংলাদেশ: গোটা বাংলাদেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। কোটাবিরোধী আন্দোলনে শুধুই দেশজুড়ে হাহাকার। পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছেন ছাত্র সমাজের প্রতিনিধিরা। আগে থেকেই চলছিল জল্পনা অবশেষে সেই জল্পনা সিলমোহর দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগ করলেন শেখ হাসিনা।
পদত্যাগ পত্র পেশ করে বোনকে নিয়ে পশ্চিমবঙ্গে রওনা দিলেন শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল তিনটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। স্থানীয় সময় দুপুর আড়াইটায় নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাসিনা।
বাংলাদেশের মৃতের সংখ্যা হারিয়ে গিয়েছে ৩০০! বিক্ষোভের মুখে দেশ ছেড়েছেন হাসিনা তার ছোট বোন রেহানা ছিলেন তার সঙ্গে। বঙ্গভবন থেকে আগরতলাগামী হেলিকপ্টার ধরেছেন তিনি। সূত্রের খবর বাংলাদেশের সেনাবাহিনীর তরফে হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিটের মধ্যে তাকে ইস্তফা দিতে বলা হয় সেনাবাহিনীর তরফে।
আগুন জ্বলছে যদিও প্রধানমন্ত্রী পদে অনর ছিলেন হাসিনা। তিনি সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। কিন্তু সেনাবাহিনী এবং দেশের মানুষের চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেনহাসিনা।


