অগ্নিকান্ডের জেরে পুড়লো গোয়ালঘর! চাঞ্চল্য এলাকায়

পার্থ ঝা, মানিকচক: অগ্নিকান্ডের জেরে পুড়লো গোয়ালঘর।ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের মানিকচক বাঁধ এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে,সেখ সেরাজুলের গোয়ালঘরে আগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকাল নাগাদ হঠাৎ করে গোয়ালঘরে আগুন লেগে যায়।

আগুনের তীব্রগ্রাসে সম্পুর্নভাবে পুড়ে যায় গোয়ালঘরটি।তবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি সেখ সেরাজুলের।কেমন করে আগুন লাগলো ঘরে তা বুঝে উঠে পারছেন না গৃহকর্তা।স্থানীয় লোকজনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

