শনিবার শুভেন্দুর জনসভা! ভোট লুটের অভিযোগ তুলে বিক্ষোভ বামেদের
নিউজ বাংলা লাইভ : আগামীকাল অর্থাৎ শনিবার মালদার মানিকচকের মথুরাপুর হাই স্কুল ময়দানে জনসভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।জনসভার আগেই অর্থাৎ শুক্রবার পথে নামলো মানিকচক ব্লক বামফ্রন্ট নেতৃত্ব।

২০১৮ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মানিকচকের ভোট কেন্দ্রে ভোট লুঠের অভিযোগ তুলে মথুরাপুর চৌরঙ্গী মোড় এলাকায় পোস্টার নিয়ে মিছিল করল বামফ্রন্ট নেতৃত্ব।


