শিল্প তালুক নির্মাণের উপযোগী খাস জমি চিহ্নিত করে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কাজ শুরু করবে রাজ্য সরকার
নিউজ বাংলা টুডে ডেক্স:রাজ্য সরকার খুব শীঘ্রই, শিল্প তালুক নির্মাণের উপযোগী খাস জমি চিহ্নিত করে উপযুক্ত পরিকাঠামো সহ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কাজ শুরু করবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের বিশেষ সচিব মেঘনাদ দে জানিয়েছেন, জেলাশাসকদের শিল্পগড়ার উপযোগী সরকারি জমি চিহ্নিত করতে বলা হয়েছিল। ইতোমধ্যেই বিভিন্ন জেলায় ৫ থেকে ৮ একর মাপের ৪৫ টি শিল্পতালুক গড়ার উপযোগী জমি চিহ্নিত করা হয়েছে। এগুলি রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের হাতে তুলে দেওয়া হবে। নিগম, তাদের পোর্টাল এবং সংবাদপত্রে শিল্প তালুক গড়ার বিজ্ঞাপন দেবে।

উল্লেখ্য, রাজ্য সরকার আগামী ৩ বছরে বিভিন্ন জেলায় ১০০ টি শিল্প পার্ক তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে।

