রোজভ্যালীর টাকা আত্মসাৎ এর অভিযোগ বিজেপি নেতা বিরুদ্ধে
নিউজ বাংলা লাইভ : মাতঙ্গিনী ব্লকের জেলা পরিষদের জয়ী প্রার্থী বামদেব গুছাইত এর নামে রোজভ্যালি কাণ্ডে টাকা আত্মসাৎ এর অভিযোগ আনল পাঁচজন ব্যক্তি। এই নিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লকের নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ জানালো পাঁচজন আমানতকারী। অভিযোগ পত্রে লেখা রয়েছে বামদেব গুছাইত ২ কোটি টাকা রোজভ্যালিতে জমা করার জন্য ওই ৫ জন ব্যক্তির কাছ থেকে নিয়েছিলেন। এবং ভোটে জেতার পরে সেই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি কিন্তু বারবার টাকা চাইলেও সেই টাকা ফেরত দেননি ওই বিজেপি নেতা বামদেব গুছাইত সেই নিয়ে লিখিত অভিযোগ জানানো হয় শহীদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি নিকট।

এই নিয়ে অভিযোগকারী সোমনাথ জানাকে ফোন করা হলে তিনি ও বিজেপি নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার কথা স্বীকার করেন, কিন্তু একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বলছেন রোজভ্যালি টাকা উঠে যাবে এই বলে সই করে নেওয়া হয় তার কাছ, এমনকি বামদেব গুছাইত যে টাকা নেয়নি সেটাও তিনি বলেন ওই ভাইরাল ভিডিওতে। বিজেপি নেতা বামদেব গুছাইত কে যে ফাঁসানো হচ্ছে সেই বিষয়টা জানতেন না সোমনাথ বেরা। যদিও এই নিয়ে পাল্টা অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা বামদেব গুছাইত। তিনি বলেন

আমার নামে একটা মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি তিনি তমলুক জেলা আদালতে পাল্টা অভিযোগ দায়ের করেন।

