পাঁশকুড়াব্রেকিং নিউজ

মেছোগ্রাম থেকে ২৭০গ্রামের সোনার বাট উদ্ধার করল পুলিশ।

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া:-পাঁশকুড়ার মেছোগ্ৰাম থেকে ২৭০ গ্রাম সোনার বাট উদ্ধার করে পাঁশকুড়া থানার পুলিশ।গতকাল পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একজন ব‍্যক্তি দাসপুরের দিক থেকে খড়গপুরের দিকে যাচ্ছে।সেইমতো পাঁশকুড়া থানার পুলিশ মেছোগ্ৰামে নাকাচ‍্যাকিং করে।ওই ব‍্যক্তিকে তল্লাশি করে তার মোজার ভেতর থেকে ২৭০ গ্রাম সোনার বাট উদ্ধার করেছে।তাকে পাঁশকুড়া থানার পুলিশ আটক করেছে।ওই ব‍্যক্তির নাম বিশ্বজিৎ খাটুয়া(৩৮) বাড়ি শ্রীপুর।আজ ওই ব্যক্তিকে তমলুক কোটে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *