মিজোরামে নির্মিয়মান সেতু ভেঙে মৃত শ্রমিক পরিবারদের সাথে দেখা করতে মালদা যাচ্ছেন: রাজ্যপাল সিভি আনন্দ
নিউজ বাংলা লাইভ: মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে শুধু মালদা জেলারই ২৩ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালের ওই দুর্ঘটনার পর এখনও পর্যন্ত ১৮ জনের দেহ শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী। এদের মধ্যে ১১ পুখুরিয়া থানা এলাকার বাসিন্দা। ৫ জনের বাড়ি ইংরেজ বাজারে।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ সকালে বন্ধেভারত এক্সপ্রেসে মালাদা রওনা হয়েছেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গতকাল পুখুরিয়া ও ইংরেজবাজারের বিভিন্ন গ্রামে গিয়ে স্বজনহারা পরিবারগুলির সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, বাংলায় কোন কাজ নেই। তাই অসহায় শ্রমিকরা রুটি- রুজির তাগিদে ভিন রাজ্যে ছুটছেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ক্রমশ বেড়েছে। কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন এখানকার শ্রমিকরা।

