মানিকচক ব্লকের বিড়ি শ্রমিকদের নিয়ে হয়ে গেল বৈঠক

মানিকচক;
নিজস্ব প্রতিনিধি,আজ মালদহের মানিকচক ব্লকের সকল বিড়ি শ্রমিকদের বর্ধিত মজুরি সহ একাধিক দাবি নিয়ে IMW অফিসারের উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠক। উপস্থিত ছিলেন বিভিন্ন কোম্পানির বিড়ি মালিক সহ CITU জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ বিড়ি শ্রমিকদের প্রতিনিধি।

বিড়ি কোম্পানির মালিকরা সমস্ত রকমের সমস্যা কিছুদিনের মধ্যে মিটিয়ে নেওয়ার আশ্বাস দিলেন।
কয়েক সপ্তাহের মধ্যে বিড়ি শ্রমিকের মজুরিসহ নানান সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবেন বিড়ি শ্রমিকেরা এমটাই হুশিয়ারি দেন।
মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট।

