পূর্ব মেদিনীপুরশীর্ষ খবরস্বাস্থ্যহলদিয়া

মহকুমা হাসপাতাল পরিদর্শনে গিয়ে কাজের বেনিয়ম অভিযোগ তুললেন জেলা শাসক

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: হলদিয়াবাসীর হাতের কাছে চিকিৎসা ব্যবস্থার একমাত্র স্থান হলদিয়া মহকুমা হাসপাতাল ।হলদিয়া মহকুমা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এলেন পূর্ব মেদিনীপুর অতিরিক্ত জেলাশাসক। হাসপাতালের বিভিন্ন বিভাগে কেমন কাজকর্ম চলছে তা খুঁটিনাটি ঘুরে দেখলেন অতিরিক্ত জেলাশাসক স্বেতা আগারওয়াল।

যদিও হলদিয়া মহকুমা হাসপাতালে পরিশ্রুত পানীয় জলের মেশিনটি দীর্ঘদিন ধরে খারাপ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জানা যায় আর্থিক অনটনের কারণে তা সারানো সম্ভব হয়নি। সূত্রের খবর , হাসপাতালের বিভিন্ন বিভাগে ভিজিটে বেনিয়ম লক্ষ্য করেন অতিরিক্ত জেলাশাসক। হাসপাতালের প্রশাসনিক বিভাগকে কড়াভাবে আক্রমণ করলেন অতিরিক্ত জেলা শাসক। বিশেষত হাসপাতালে ডাক্তারদের উপস্থিতির রোস্টারে গাফিলতির অভিযোগ ।হাসপাতালের সামনে চত্বরজুড়ে অ্যাম্বুলেন্স রাখার পারকিং জোন দেখে ক্ষুব্ধ অতিরিক্ত জেলাশাসক।

দ্রুত হাসপাতালের সামনে পরিষ্কার করার কথা নির্দেশ দিলেন। কার্যত হাসপাতালের সুপারিনটেনডেন্ট কে ধমক দিলেন। যদিও হাসপাতালের কার্যক্ষেত্রে বেশকিছু ত্রুটি রয়েছে বলেই স্বীকার করলেন হাসপাতালে সুপারিনটেনডেন্ট ডা: সুভাষচন্দ্র মাহাতো।

দ্রুত সমাধান মিলবে বলে আশ্বাস দিলেন। হাসপাতালে চিকিৎসা বিভাগ ধীরে ধীরে উন্নত ,বিভিন্ন বিভাগের ডাক্তারের সংখ্যা বাড়ায়, চিকিৎসার জন্য রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে ।হাসপাতাল থেকে রোগী রেফারের সংখ্যাও ধীরে ধীরে অনেক কমেছে। হাসপাতালে রোগী এবং ডাক্তারের সম্পর্ক আরো নিবিড় করার লক্ষ্যে পরিদর্শনে এলেন জেলা প্রশাসন। হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে অতিরিক্ত জেলাশাসক শ্বেতা আগরওয়াল ছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *