বাড়িতে বসে থাকা কন্যাশ্রীদের স্কুল মুখি করতে প্রতি শনিবার বাড়ি বাড়ি পৌঁছাবে জেলা প্রশাসন।

নিজস্ব প্রতিনিধি শ্রীকৃষ্ণ মাইতি, পূর্ব মেদিনীপুর
বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে অনেক কন্যাশ্রী পড়ুয়ারা স্কুলে আসেন না। সেই সমস্ত পড়ুয়ার বাড়ি গিয়ে সমস্যার কথা যেমন জানা হবে তেমনি সমস্যা দূর করার জন্য প্রতি শনিবার জেলাশাসক সহ জেলা প্রশাসনের কর্তারা পরিদর্শন করা হবে বলে বুধবার পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু অধিকার সুরক্ষা সপ্তাহে উপিস্থিত হয়ে একথা বলেন জেলাশাসক পূণেন্দু মাজী। তিনি আরো বলেন, শুধু কন্যাশ্রী মেয়েদের নয় পাশাপাশি যে সমস্ত ছেলে স্কুলে যাচ্ছেন না তাদের বাড়িতেও যাওয়া হবে। এদিন জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ শিশু আধিকার সুরক্ষা আয়োগ এর আধিকারিক সুদেষ্ণা রায়, অতিরিক্ত জেলাশাক সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার এম এম হাসন, জেলা সমাজ কল্যান আধিকারিক পূণেন্দু পৌরাণিক সহ অন্যান্যরা। এদিন ভালো কাজের জন্য নন্দীগ্রাম -১, পটাশপুর -২, কাঁথি-১ ব্লক এবং জেলার তিনটি থানা তমলুক, সুতাহাটা, এগরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।
এদিন সুদেষ্ণাদেবি জানান, শিশু সুরক্ষা আইন সব সময় রয়েছে। সেই আইন সকলকে মেনে চলতে হবে তবেই শিশু, পুরষ, মহিলা নিগ্রহের সংখ্যা কমবে। শুধু আইন করলেই হবে না। আইনকে মান্যতা দিয়ে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তবেই সার্থকতা লাভ করবে।

