বাস বন্ধ! বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা।
মালদা: বন্ধ হয়ে গিয়েছে বাস পরিষেবা। চরম বিপাকে পড়েছেন মালদা বাসি। গতকাল বাস এবং টোটো চালকের মধ্যে তুমুল গন্ডগোল এবং বেসরকারি বাস চালককে বেধড়ক মারধরের ঘটনায় এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে মালদা। বাস বন্ধ হয়ে যাওয়ায় আজ বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষার্থীদের আজ পরীক্ষার ছিল কিন্তু নির্দিষ্ট সময়ে তারা পৌঁছাতে পারেননি পরীক্ষা কেন্দ্রে এমনকি ফেরার সময়ও চরম ভোগান্তির শিকার হতে হয় তাদের।
বৃহস্পতিবার থেকেই মালদহে বেসরকারি বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন বাস চালকেরা। বুধবার গাজোলে বেসরকারি বাসের চালককে মারধরের অভিযোগ উঠেছিল টোটো চালকের বিরুদ্ধে। পথ অবরোধ থেকে পুলিশে অভিযোগও করেন বাস চালকরা, তবে পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। বলে অভিযোগ। সকাল থেকেই বন্ধ রয়েছে বেসরকারি বাস পরিষেবা। হাতেগোনা কয়েকটা সরকারি বাস চললেও পরিষেবায় ক্ষামতি রয়েছে। চরম ভোগান্তিতে পড়তে হয়েছে কলেজের ছাত্র-ছাত্রীদের।


