বন্যার জলে ভেসেছে ভূতনির বিস্তীর্ণ এলাকা, যাতায়াতের মাধ্যম একমাত্র নৌকা।
মালদা: বন্যার জলে ভেসেছে ভূতনির তিনটি অঞ্চল। বাড়িঘর ছেড়ে দিয়ে বহু পরিবার আশ্রয় নিয়েছে বাঁধের উপরে। তাদের যোগাযোগের ডরসা একমাত্র নৌকা। বহু পরিবার আশ্রয় ঘরের ছাদের উপরে। বন্যা দুর্গতদের কথা মাথায় রেখে জলবন্দি মানিকচকের ভুতনি তিনটি অঞ্চলে নৌকা করে গিয়ে শুকনো খাবার,চাল,মশারি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বন্যাদুর্গতদের হাতে তুলে দিলেন একদল যুবক।
এদিন উপস্থিত ছিলেন সমাজ সেবি হরিদাস রায়,সৌমেন মন্ডল,মুন্নু মন্ডল সহ আরো অনেকে।জানা গেছে,মালদা জেলা পরিষদ প্রাক্তন সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল এর অনুপ্রেরণায় এই ত্রাণগুলি পৌছে দেওয়া হয়। প্রতি রবিবার করে ভুতনির তিনটা অঞ্চলের খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।


