প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল।
রাজ্য: আজ অমৃত ভারত প্রকল্পের আওতায় একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের কয়েক হাজার স্টেশন কে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে আধুনিককরণ করার কাজ চলছে জোর কদমে। হাওড়া ডিভিশনের ব্যান্ডেলে পূর্ব রেলের তরফে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সকালেই উপস্থিত হয়েছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দো বোশ। ভার্চুয়াল ি ভাবে এই প্রকল্পগুলি শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ব্যান্ডেল স্টেশন এ ক্যামেরার মুখোমুখি হয়ে রাজ্য পাল বলেন আমি হিন্দিতেই কথা বলার চেষ্টা করব বাংলায় নয় কারণ হিন্দি আমার মাতৃভাষা এবং গোটা দেশজুড়ে হিন্দি রাষ্ট্রীয় ভাষা হিসেবে পরিগণিত হয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তিনি বলেন উনি ডাবল ইঞ্জিন সরকারের জন্য বিখ্যাত দেশের উন্নতির জন্য এবং একতার জন্য কাজ করে চলেছেন তিনি। পূর্ব রেলওয়ে সম্পর্কে তিনি বলেন প্রতিদিন ৪০ লক্ষ মানুষ যাতায়াত করেন এই পূর্ব রেলওয়ের সূত্র ধরে। প্রধানমন্ত্রী দেশের রেল ব্যবস্থাকে উন্নত করেছেন। অনুষ্ঠানে বহু কচিকাঁচা অংশগ্রহণ করেন। আমাদের দেশের ভবিষ্যৎ বলে আখ্যা দান করেন রাজ্যপাল। কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত শান্তি বা পিস ট্রেনের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল।

