খেলাধুলা

প্যারিস অলিম্পিক্সে ‘অন্তিম’ মাত দেখবে কি ভারত!

আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ..এই মঞ্চে শেষবার টোকিওর মঞ্চ থেকে দুর্দান্ত সাফল্য পেয়েছিলেন ভারতীয় প্রতিযোগীরা। এবার পদকের সংখ্যাটা আরও বাড়বে এই বিষয়ে আশাবাদী সবাই। বিশেষ করে একজনকে নিয়ে কুস্তিতে পদকের স্বপ্ন দেখা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

তিনি হলেন মহিলা কুস্তিগীর অন্তিম পাঙ্ঘাল। মাত্র ১৯ বছর বয়স। কিন্তু এই কিশোরীই ৫৩ কেজি ক্যাটাগরিতে ভারতকে পদক এনে দেওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠেছেন। নিজের লক্ষ্যে স্থির অন্তিম একটা সময় ছিল যখন কুস্তির ম্য়াটে নামতেই ভয় পেতেন। মাত্র ১০ বছর বয়স থেকে কুস্তির সঙ্গে হাতেখড়ি। দিদি কবাডির সঙ্গে জড়িয়ে। তবে ধীরে ধীরে সেই ভয় কাটিয়ে ওঠেন অন্তিম। অন্তিম ২০২২ সালে কমনওয়েলথ গেমসের ট্রায়ালে হেরে গিয়েছিলেন স্বদেশীয় ভিনেশ ফোগাটের বিরুদ্ধে। সেই হার থেকেই শিক্ষা নিয়েছেন অন্তিম। তাই ওই বছরই ২০২২ সালে জুনিয়র কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে প্রথমবার নজরে আসেন অন্তিম। ইতিহাস গড়েছিলেন এই কিশোরী।

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে এই সাফল্য পেয়েছিলেন অন্তিম। ২০২৩ সালে জুনিয়র পর্যায়ে ফের সোনা ও বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পান। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন অন্তিম। একের পর এক তাঁর এই সাফল্য, তাঁকে নিয়ে কুস্তিতে প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে ভারতের। সাক্ষী মালিক রিও অলিম্পিক্সে কুস্তিতে পদক জিতেছিলেন। এবার অন্তিমের হাত ধরেই কুস্তিতে আরও একটি পদক আসুক অলিম্পিক্সের মঞ্চে, এমনটাই চাইছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *