পাঁশকুড়ায় ভোট প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য দেবের
পূর্ব মেদিনীপুর: এবার বিস্ফোরক মন্তব্য দেবের। বিরোধী দলের প্রার্থী কথাবার্তা শুনে মনে হয় যেন জেতার পরে কে কত বড় গুন্ডা হবে তা বোঝা যায়। শনিবার পাঁশকুড়ায় ভোট প্রচার করছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেব। চাঁপাডালি তে ভোট প্রচারের সময় তিনি মন্তব্য করেন আমি এবং বিরোধী দলের প্রার্থী আপনাদের সামনে আছে।
দুজনের ব্যবহার আপনারা দেখেছেন। একজন সারাক্ষণ আক্রমণ করে যায় জেতার জন্য আর আমি ব্যবহার দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করি। এটা ভারতবর্ষে নির্বাচন, এটাতো মুখ্যমন্ত্রীর কে হবে তা নির্বাচন নয়, আমি এটুকু বোলবো যে নির্বাচনটা দেখে বোঝা যাচ্ছে কাউকে আক্রমণ করতে চাই না বিরোধীদলের প্রার্থী যে ভোটের পরে জেতার পর কে বড় গুন্ডা হবে।
পাশাপশি তিনি আরও বলেন,ও যেভাবে কথা বলছে পুলিশকে হুমকি দিচ্ছে যেন মনে হচ্ছে একজন গুন্ডা কথা বলছে,আপনারা দুই দলের প্রার্থীকেই দেখেছেন,একজন সারাক্ষণ আক্রমণ করে বেড়ায়,আর আমি আমার ব্যবহার দিয়ে আপনাদেরকে আপন করে নেওয়ার চেষ্টা করি।
এই নির্বাচন প্রধানমন্ত্রী নির্ণয় করার নির্বাচন।অনেকে জেতার পর কে কত বড় গুন্ডা হবে সেটা তার কথা শুনলেই মনে হয়।আমি গত ১০ বছরে অনেকবারই চেষ্টা করেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব,আমি অনেকবার কেন্দ্র সরকার কে বলেছিলাম কিন্তু তারা কথা শুনেন নি কিংবা কথা রাখেননি।আমি রাজনীতি ছেড়েছিলাম কিন্তু রাজনীতিতে ফেরত এলাম কারণ দিদি আমাকে কথা দিয়েছে,ঘাটাল মাস্টার প্ল্যান টা করবে।


