পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিজেপি
নিউজ বাংলা লাইভ: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল সাংবাদিকদের তিনি বলেন, দল এই নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে, তারা নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন চান।
অন্যদিকে, রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ঘোষণাকে সিপিআইএম স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই ঘোষণাকে স্বাগত জানালেও মনোনয়ন পত্র জমা দেওয়া থেকে ৮ ই জুলাই ভোট গ্রহণ অব্দি যেনো নিরপেক্ষতা এবং ভোট কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ সকলের নিরাপত্তা যাতে বজায় থাকে সেই দাবি জানান ।

