ঝাড়গ্রাম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঐতিহাসিক বোমা চাক্ষুষ করলো ঝাড়্গ্রামবাসী।

এই বোমা ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই বোমা কি না পড়লো ঝাড়গ্রামে। 1938 সালে সংঘটিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা উদ্ধার হয় ঝাড় গ্রামের গোপীবল্লভপুর সুবর্ণরেখা নদী তীরবর্তী একটি চাষের জমি থেকে। সাত দিনের মাথায় চূড়ান্ত নিরাপত্তা সহকারে নষ্ট করা হলো সেই বোমা।

ঝাড়গ্রাম জেলা পুলিশ আধিকারিক ও গোপীবল্লভপুর থানার আধিকারিক এবং বোম স্কোয়ার্ডের উপস্থিতিতে এই বোমা নিষ্ক্রিয় করা হয়। মহান এই কর্মযজ্ঞের সাক্ষী ছিলেন এয়ার ফোর্সের আধিকারিকরা পাশাপাশি গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফারাজ, গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায় গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এবং অসংখ্য পুলিশ। উল্লেখ্য গত শনিবার ঝাড় গ্রামের গোপীবল্লভপুর সারিয়া ৪ নম্বর অঞ্চলের ভুলানপুর গ্রামের চাষের জমি থেকে উদ্ধার হয় এক বোমা।

বিশালাকার সেই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল বলে প্রশাসন জানায়। কোথা থেকে এসেছে এই বোমা কারাইবা ফেলেছে। তবে কি চাষের জমিতে আগে থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই বোমা। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে প্রশাসনের তরফ থেকে এক উচ্চ সুরক্ষা বলয় তৈরি করা হয়।

আর সেখানেই নিষ্ক্রিয় করা হয় এই বোমা। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণ মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়।। এই বোমা নিয়ে গত কয়েকদিন ধরে কম কৌতুহল ছিল না মানুষের। একেই পুরনো বোমা তার উপর যে কোন মুহূর্তে বিস্ফোরণ হলে বেকায়দায় পড়তো গ্রামের পর গ্রাম। তাই বিশেষ নজরদারীর ঘেরাটোপে নিষ্ক্রিয় করা হলো এই ঐতিহাসিক বোমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *