তমলুকপূর্ব মেদিনীপুরবিনোদন

তমলুকের মানিকতলায় সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে পিসিএআই’র সদস্যরা।

নিজস্ব প্রতিনিধি,তমলুক:-দেশজুড়ে বেড়ে চলা অসহিষ্ণুতা বিদ্বেষের বাতাবরণের বিরুদ্ধে আজ তমলুকের মানিকতলা মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রোগ্রেসিভ কালচারাল এসোসিয়েশন অফ ইন্ডিয়ার পূর্ব মেদিনীপুর জেলা শাখা। সংস্থার পক্ষ থেকে সাম্প্রদায়িকতা বিরোধী একক এবং যৌথ গান আবৃত্তি পরিবেশিত হয়। বক্তব্য রাখেন উইমেন্স কালচারাল এসোসিয়েশনের জেলা সংগঠক বেলা পাঁজা। সঞ্চালনা এবং সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক মঞ্জুশ্রী মাইতি। বক্তারা বলেন আজ সামান্য কথায় দেশে বিদ্বেষের আগুন জ্বলছে, মানুষে মানুষে ভেদাভেদ বাড়ছে, যার বিরুদ্ধে অতীতে রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে সকল মনীষী কলম ধরেছিলেন। গান গেয়েছেন রাস্তায়। আমরা তাদের উত্তরসূরি হিসেবে দেশের মানুষকে ঐক্যরক্ষার জন্য এবং নতুন সমাজ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমাদের শিল্পচর্চার মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type