ব্রেকিং নিউজরাজ্য

জল আনতে দুর্ঘটনা ! তোর্সা গর্ভে তলিয়ে গেল দুই কিশোরী

নিউজ বাংলা টুডে ডেস্ক : ঘটনাটি ঘটে কোচবিহারের টাকাগাছ কারিশাল এলাকায়। সোমবার অর্থাৎ আজ তোর্সা নদীতে স্নান করতে নামে চার কিশোরী। হঠাৎ তাদের চিৎকার শোনা যায়। শব্দ শুনে এক ব্যক্তি দৌড়ে এসে দেখেন ক্রমশই নদীর জলে তলিয়ে যাচ্ছে দুই কিশোরী , কিন্তু পুরোপুরি ডোবেনি তখনও । তড়িঘড়ি বাঁচাবার চেষ্টা করতেও তা সফল হয়নি।চোখের সামনে দেখতে হয় ডুবতে ! কিশোরীদের খুঁজতে তার কিছুক্ষনের মধ্যেই শুরু হয় তল্লাশি অভিযান।

যানা গিয়েছে দুই কিশোরীর নাম হলো সোনালি দাস ও ঋদ্ধিকা রায়। যাদের বয়স যথাক্রমে চোদ্দ ও তেরো। সেই মুহুর্তে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি বলেন , ‘‘আমি নিজের দোকানে বসেছিলাম। সেই সময় ওই এলাকারই ৪ কিশোরী নদীতে স্নান করতে নামে। হঠাৎ করে দেখতে পাই ২ জন নদীতে ভেসে যাচ্ছে। দোকানের মধ্যে থাকা এক জন দৌড়ে গিয়ে নদীতে নেমে ওদের বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ওরা তার আগেই নদীতে তলিয়ে যায়।’’

যদিও এখনও পর্যন্ত কারোর খোঁজ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *