ঝাড়গ্রাম

জমির দখল নিয়ে বচসা, খুন বৃদ্ধা !

জমির দখলদারির জেড়ে খুন হতে হল বৃদ্ধাকে। অগ্নিদগ্ধ হয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঝারগ্রামের ভরতপুর এলাকায়। মৃত ওই বৃদ্ধার নাম চন্দ্র দাস। সকাল থেকে বেলা হয়ে গেলেও ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বেরোতে না দেখে উদ্বিগ্ন এলাকার মহিলারা। এরপর বাড়ির সামনে গিয়ে দেখতে পান দরজা খোলা ভেতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাদের। মাটির মধ্যে অর্ধ দগ্ধ অবস্থায় পড়ে রয়েছে চন্দ্রা দেবীর মৃতদেহ।

এদিকে সরগোল পড়ে যায় এলাকা জুড়ে খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনার থলে ছুটে আসে ঝাড়গ্রাম থানার পুলিশ এবং ঝাড়গ্রাম দমকল বাহিনী। এরপর দমকলবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতায় ওই মৃত মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

এলাকাবাসীর অভিযোগ কয়েক মাস আগে ঝাড়গ্রামে চন্দ্রা দেবীর বাড়িতে আসেন তার দিদি নুপুর মজুমদার। দুই বোনের মধ্যে জমি নিয়ে শুরু হয়েছিল কথা কাটাকাটি। আর সেই কথা কাটাকাটি বচসার আকার ধারণ করে। দুই বোনের মধ্যে এরপরে মুখ দেখা দেখি বন্ধ ছিল বলে অভিযোগ।

তবে এলাকাবাসীর দাবি বেশিরভাগ সময় দিদির নামে এসে তাদের কাছে বদনাম করে যেতেন চন্দ্রা দেবীর বোন। চন্দ্রা দেবীর বোন তার দিদিকে খুন করেছেন বলে অভিযোগ প্রতিবেশীদের। ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মর্গে পাঠায়। এরপর তার বোন নূপুর মজুমদারকে জিজ্ঞাসাবাদ এর জন্য ঝাড়গ্রাম থানায় নিয়ে আসা হয়। এই রোমহর্ষ ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *