গিরিশ পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড।
গিরিশ পার্ক থানার কাছে একটি বাড়িতে আগুন ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিন পৌঁছে যায়। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়। অগ্নিদগ্ধ একজন ভর্তি করা হয়েছে হাসপাতালে। সিলিন্ডার ফেটে আগুন বলে অনুমান। সম্প্রতি কসবার এক্রপলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকে কলকাতা।
এরপর গার্সিন্ট প্লেসে আগুন লাগে। গতমাসে শেষ সপ্তাহে বড়বাজারের মেহতা বিল্ডিং এ ভয়াবহ আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। গতকাল বিরাটি থেকে বিবাদীবাগ রুটে একটি বাসে আগুন আতঙ্ক ছরায়। আগুন লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অফিসেও। পরপর আগুন আতঙ্কে জেরবার তিলোত্তমা। গত কয়েক মাসের একাধিক অগ্নিকাণ্ডের পিছনে অন্যতম কারণ ছিল এসি। কোথাও আবার গ্যাসের সিলিন্ডার।
তবে এবারও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। ছাতু বাবু লাটুবাবু বাজার তখন ভিড়ে ঠাসা। ঠিক সেই সময় আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। আর্তনাদ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ফোন করেন দমকলকে। প্রথমে দুটি ইঞ্জিন আসে পরে আরো তিনটি ইঞ্জিন আসে। পাঁচটি ইঞ্জিন লাগাতার কাজ করে যায় যদিও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে। গ্যাস সিলিন্ডার বাস্ট করবার পর শর্ট সার্কিট এর ঘটনা ঘটে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।


