খোঁজ মিললো বৃদ্ধার , প্রশংসনীয় সাঁকরাইল থানার পুলিশি ভূমিকা
নিউজ বাংলা টুডে ডেস্ক: অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ ব্যক্তির সন্ধান করল ঝাড়গ্রামের সাঁকরাইল থানার পুলিশ। প্রৌঢ় ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে পৌঁছে দিল পুলিশ। জানা গেছে রবিবার সাঁকরাইলের রগড়া অঞ্চলের কুকড়াখুঁপি এলাকার বাসিন্দা বছর ৬৮ এর প্রৌঢ় চিত্তরঞ্জন খামরী বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি।পরে পরিবারের লোকজন সাঁকরাইল থানার বড়বাবু খন্দকার সাইফুদ্দিন আহমেদ এর কাছে নিখোঁজ চিত্তরঞ্জন বাবুর কথা জানান। সাঁকরাইল থানার ওসি ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ চিত্তরঞ্জন বাবুর সন্ধান শুরু করেন। পরের দিন সোমবার মুড়াকাটির খালঘাট এলাকার নিখোঁজ ব্যক্তির সন্ধান পান।পরে পুলিশ নিখোঁজ চিত্তরঞ্জন খামরীর বাড়িতে যোগাযোগ করে চিত্তরঞ্জন বাবুকে পরিবারের হাতে তুলে দেন। পুলিশের এই তৎপরতা দেখে খুশি পরিবারসহ এলাকাবাসী।

এর আগেও সাঁকরাইল থানার পুলিশ আধিকারিকের মানবিকতার পরিচয় পাওয়া গেছে ৪৮ ঘণ্টার মধ্যে এক নাবালিকা মেয়েকে উদ্ধার করে ছিলেন তারা। অপরদিকে চিত্তরঞ্জন বাবু জানান আত্মীয় বাড়ি যাবো বলে বেরিয়েছিলাম, পথ ভুল করে রাস্তা হারাই অন্ধকার হয়ে যাওয়ার ফলে এক গাছের নিচে আশ্রয় নেই, ভয় লাগছিল যদি গ্রামের লোকজন ছেলে ঝরা সন্দেহে মারধর করে তাই সারারাত গাছের নিচেই কাটিয়ে দেই। পরে সাঁকরাইল থানার পুলিশ এসে আমায় উদ্ধার করেন সারারাত খিদেতে কাটিয়েছিলাম পুলিশ এই ঘটনা জানার পরে আমায় কিছু খাওয়ার ব্যবস্থাও করে দেন সাঁকরাইল থানার পুলিশ প্রশাসনকে অশেষ ধন্যবাদ।

