জেলাব্রেকিং নিউজ

কেশিয়াড়িতে সম্প্রীতি দিবস পালন।

কেশিয়াড়ী,শান্তনু রায়,

বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে বিদ্যাসাগর দ্বিশততমবর্ষ উদযাপন কমিটির সহযোগিতায় সম্প্রীতি দিবস পালন করা হল শনিবার। এদিন কেশিয়াড়ির খাজরাতে দিনটি পালন করা হয়েছে। এদিন খাজরা হাসপাতালের সামনে পথচলতি ও বাজার এলাকায় আসা মানুষের হাতে সম্প্রীতির রাখি পরিয়ে দেওয়া হয় এবং মিষ্টি মুখও করানো হয়। ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। দেশকে ভাগ করে অখণ্ড ভারতবর্ষের ধারণাকে বাতিল করে পূর্ববঙ্গের জন্ম হয়। দিনটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর গান রচনা করে, রাখি পরিয়ে বঙ্গভঙ্গের বিরোধীতা করেন। ১৯০৫ সালের ১৬ অক্টোবর রাজধানী কলকাতায় হরতাল হয়। জনসাধারণ অরন্ধন পালন করে। বাঙালির ঐক্য বজায় রাখার জন্য দেশজুড়ে হয়েছিল রাখিবন্ধন উৎসব। ব্রিটিশ হিন্দু-মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চেয়েছিল। তার বিরুদ্ধে গর্জে উঠেছিল দেশবাসী। সেই দিনটি স্মরণে সম্প্রীতি দিবস পালন করল কেশিয়াড়ীর বঙ্গীয় সাখ্যরতা প্রসার সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *