Breakingতমলুকদুর্ঘটনাদেশব্রেকিং নিউজশীর্ষ খবর

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত! তমলুক শ্রীরামপুরের বাসিন্দা

নিউজ বাংলা লাইভ : গতকাল উড়িষ্যার বালেশ্বরে চেন্নাই গামী করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। তাঁদের মধ্যে শেখ আজিমুদ্দিন নামে পূর্ব মেদিনীপুরের তমলুকের শ্রীরামপুরের বাসিন্দার রেল দুর্ঘটনায় মৃত্যু হয়। এমন ঘটনায় শোকাস্তব্দ গোটা পরিবার। কর্মসূত্রে সে কেরালা যাচ্ছিল বলে পরিবার সূত্রে খবর। এই ভয়াবহ রেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রাত এগারোটা নাগাদ তাঁর বাড়িতে মৃত্যুর খবর আসে। কেরালায় টাইলসের লেবারের কাজ করত সে। কিছুদিন আগে তাঁর মামার বাড়ি যায় আর সেখান থেকেই কেরালার উদ্দ্যেশ্যে যাওয়ার জন্য বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসে উঠেছিল। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর। সেখানেই মৃত্যু হয় তাঁর।এই মুহূর্তে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *