কথাই বলে “বাঁচো এবং বাঁচতে দাও Live and let Live”

এই কথাটাই নিজের জীবনে প্রমাণ করলেন গড় ময়না গ্রামের পরিবেশ প্রেমী প্রশান্ত কুমার মাইতি। অতি বর্ষণে ময়নার চারিদিক জল মগ্ন। সাপেরা এখন আশ্রয়হীন। তারা নিজেদের বাসা ছেড়ে কারো বাড়িতে আশ্রয় নিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ পরিবেশের ecosystem এর গুরুত্ব না বুঝিয়ে এদের মেরে ফেলে। ফলে দিন দিন এদের জীবন বিপন্ন হচ্ছে।পরিবেশ প্রেমী প্রশান্ত কুমার মাইতি তার বাড়িতে আশ্রয় নেওয়া দুটি কিং কোবরা সাপ কে ধরে দুদিন বাড়িতে রাখার পরই হলদিয়ার বনদপ্তর কর্মীদের ডেকে জঙ্গলে ছেড়ে দেওয়ার নজির গড়লেন। বনদপ্তর এর কর্মীরা সাপ দুটিকে নিয়ে ঝাড়গ্রামের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন।
