এবার নন্দীগ্রাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নওশাদ সিদ্দিকি
নিউজ বাংলা লাইভ : এবার নন্দীগ্রাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। নন্দীগ্রাম থেকে এবার তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিশানা করেছেন। নন্দীগ্রামের মানুষের আশীর্বাদ চেয়েছেন ভাঙড়ের বিধায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে ফের পাঠানোর জন্য তাঁর মানুষের আশীর্বাদ প্রয়োজন বলেও জানিয়েছেন নওশাদ। তিনি আরও বলেন, দল যদি অনুমোদন দেয় তাহলে তিনি অভিষেকের বিরুদ্ধে লড়াই করে দেখিয়ে দেবেন।অভিষেককে হারানো নিয়ে শুভেন্দু ও নওশাদের অবস্থান একই। বিরোধী দলনেতার নির্বাচনী কেন্দ্র দাঁড়িয়ে ফের এক বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। এবার শুভেন্দুর বিধানসভায় দাঁড়িয়ে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে পাঠানোর হুংকার দেন নওশাদ।এদিন দলীয় সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক। নওশাদ বলেন

‘আমি যেই বলেছি ডায়মন্ড হারবারে দাঁড়াব, তখনই তৃণমূলের ছোটো-বড় নেতা আমার পিছনে পড়ে গিয়েছে।কেউ বলছে জামানত বাজেয়াপ্ত হবে,কেউ আবার বলছে আমি পাঁচ লাখ ভোটে হারব। এত কথা যখন বলছেন,তবে ভয় পাওয়ার কী আছে?’নওশাদ আরও বলেন,’এইতো সবে শুরু, সামলে থেকো গুরু। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মানুষ হারিয়েছেন। তারপর উনি আর পিছনে ফিরে তাকাননি। ডায়মন্ড হারবারের অভিষকে হারার পর,তিনিও আর পিছনে ফিরে তাকাবেন না। সোজা কালীঘাট চলে যাবেন। রাজ্যে সবথেকে বেশি অত্যাচারিত হয়েছে নন্দীগ্রাম ও ভাঙড়ের মানুষ।তাই নন্দীগ্রামের মানুষ একজোট হয়ে আশীর্বাদ করবেন,যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে পাঠাতে পারি’।

