এক নজরে আজকের আবহাওয়ার খবর:বিস্তারিত জানুন
নিউজ বাংলা লাইভ:আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজও দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৮৭ শতাংশ।তবে আবহাওয়া দপ্তর স্বস্তির কথা শুনিয়েছেন উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার জন্য। সেখানে আজ সকালে একাধিক জায়গায় কালবৈশাখী ঝড় ও সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

