Breakingব্রেকিং নিউজমানিকচকরাজনীতি

আবারও বিজেপিতে ভাঙ্গন

নিউজ বাংলা লাইভ : মানিকচক;আবারো মানিকচককে বিজেপিতে ভাঙ্গন ধরালো তৃণমূল কংগ্রেস। তৃণমূল পঞ্চায়েত সমিতির ১২ নং আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ কুমার দাসের নেতৃত্বে তৃণমূলে যোগদান করলেন দক্ষিন মালদা বিজেপি সাংগঠনিক সদস্য গোপাল সরকার।

জানা গেছে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত নূরপুর গোবিন্দপাড়া এলাকায় যোগদানটি অনুষ্ঠিত হয়।গোপাল সরকার দীর্ঘদিন থেকে বিজেপি মালদা জেলা কমিটিতে ছিলেন।মঙ্গলবার দুপুর নাগাদ অরূপ দাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

গ্রাম পঞ্চায়েত ভোটের আগে এই যোগদান তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করল নূরপুর এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *