আগুন পোহাতে গিয়ে পুড়ে ছাই তিন দিন মজুরের বাড়ি,পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সদস্য

পার্থ ঝা,মালদা;
নিজস্ব প্রতিনিধি ,ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিন দিন মজুরের বসত বাড়ি।অগ্নিকাণ্ডটি ঘটেছে মঙ্গলবার সকালে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে।ক্ষতিগ্রস্ত হয়েছেন দিনমজুর আব্দুস সালাম রাজি,মালেক রাজি ও সোহেল আলি। বর্তমানে তিনটি পরিবার এই শীতে পলিথিন টাঙিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছেন।

স্থানীয় সূত্রে সূত্রে জানা যায় এদিন শীতের সকালে বাড়ির ছেলে-মেয়েরা কাঠ-খড়ের আগুনে হাত-পা সেঁক ছিল। ইতিমধ্যে বাতাসে আগুনের ফুলকি উড়ি গিয়ে পড়ে শুকনো খড়ের গাদায়।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে।

একের পর এক দাউদাউ করে জ্বলতে থাকে ওই তিন দিন মজুরের বাড়ি।স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।ঘন্টা খানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর।
এদিন খবর পেয়ে ছুটে যায় মালদা জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী,হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের সহ সভাপতি ‘আসরাফুল হক ওরফে দুখু ও রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিউটি খাতুন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহযোগিতার পাশাপাশি ব্লক প্রশাসনের পক্ষ থেকে সবরকমের সাহায্য পাইয়ে দেন বলে জানান সন্তোষ চৌধুরী।

