ঝাড়গ্রামরাজনীতি

আগামীকাল ঝাড়গ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী, চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: আগামীকাল মঙ্গলবার ঝাড়গ্রাম সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বেলপাহাড়ির সাহাড়ির ফুটবল মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে । সাহাড়ির ফুটবল মাঠে তৈরি করা হয়েছে প্রশাসনিক সভার বিশাল মঞ্চ । প্রশাসনিক সূত্রে খবর মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে সভাস্থলে পৌঁছবেন । আগামীকাল ১৫ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন । বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে মুন্ডা সমাজের গুণীজনদের সংবর্ধনা এবং ধমসা মাদল প্রদান করা হবে বলে জানা গিয়েছে । প্রশাসনিক সভার শেষে হেলিকপ্টারে করে ঝাড়গ্রাম শহরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী । ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সের রাত্রিযাপন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর । ১৬ই নভেম্বর অর্থাৎ বুধবার সকালে হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর সভা কেন্দ্র করে নিরাপত্তার বলয়ের মুড়ে ফেলা হয়েছে বেলপাহাড়ি সহ ঝাড়গ্রামকে। মুখ্যমন্ত্রীর সভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে, সভাস্থল খতিয়ে দেখেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা । এছাড়াও এদিন দুপুরে হেলিকপ্টার মহড়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type