Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

অদম্য ইচ্ছা থাকলে বয়স যে কোন বাধাই নয়! জেলা ছাড়িয়ে ভিন রাজ্যে গিয়ে সর্বভারতীয় মাস্টার পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন কাটোয়ার তিন ক্রীড়াবিদ

নিউজ বাংলা লাইভ : অদম্য ইচ্ছা থাকলে বয়স যে কোন বাধাই নয়,পূর্ব বর্ধমান জেলা ছাড়িয়ে ভিন রাজ্যে গিয়ে সর্বভারতীয় মাস্টার পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন কাটোয়ার তিন ক্রীড়াবিদ।অসীম কুমার দত্ত, জগন্নাথ ভক্ত ও অনাদি গোপাল দাস, সর্বভারতীয় মাস্টার পাওয়ার লিফটিং প্রতিযোগিতা ১২-১৬ ই জুলাই অন্ধ্রপ্রদেশ বিজয়ানগরম জে এম আর স্পোর্টস এরিনাতে অনুষ্ঠিত হয়, এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ সহ 18 টি রাজ্য অংশগ্রহণ করেন, অনাদি গোপাল দাস মাস্টার থ্রি ক্যাটাগরিতে ৬৯ বছর বয়সে ১৮৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক লাভ করেন

এই সাফল্যে খুশি কাটোয়াবাসী কাটোয়া পুরসভার পক্ষ হইতে কাটোয়ার পুরো প্রধান সমীর কুমার সাহা সকল খেলোয়াড়কে সংবর্ধিত করেন ও কাটোয়া থানা রোড আপনজন ক্লাব এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে সকল খেলোয়াড়দের সংবর্ধিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *